After the 2019 Madhyamik (Secondary) examinations, Kartik Samanta, a student of Banamalichatta High School, was selected as our scholarship beneficiary. At that time, his father used to sell jhalmuri (spiced puffed rice) in the market. Kartik applied to us after his Madhyamik results were announced. He then cleared the Fairfield Excellence Scholarship examination process. Since then, the Fairfield Excellence family has stood firmly by his side. After passing his Higher Secondary exams, he enrolled at St. Xavier's College to pursue an undergraduate degree in Chemistry. The results of the 2024 All-India JAM (Joint Admission test for Masters) examination have been announced. Kartik has secured the 35th rank on the merit list.
"অভাবে নয় মেধার বিলুপ্তি"
2019 সালে মাধ্যমিক পরীক্ষার পর আমাদের স্কলারশিপ বেনিফিশিয়ারি হিসেবে নির্বাচিত হয় বনমালীচট্টা হাই স্কুলের ছাত্র কার্তিক সামন্ত, বাবা সেই সময় বাজারে ঝালমুড়ি বিক্রি করতেন। আমাদের কাছে মাধ্যমিকের ফলাফলের পর আবেদন জানায়। ফেয়ার ফিল্ড এক্সেলেন্স স্কলারশিপ পরীক্ষা পদ্ধতিতে উত্তীর্ণ হয় কার্তিক। ফেয়ার ফিল্ড এক্সেলেন্স পরিবার সেই থেকে ওর পাশে রয়েছে। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর সেন্ট জেভিয়ার্স কলেজে রসায়ন নিয়ে স্নাতক স্তরে ভর্তি হয়। 2024 সর্বভারতীয় JAM পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। কার্তিকের মেধা তালিকায় স্থান 35।